ভর্তি পরীক্ষা ও সহযোগিতা নিয়ে রাবি-জাবির মতবিনিময়
রাজশাহী ব্যুরো
- আপডেট সময় : ০১:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
মঙ্গলবার রাবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জাবির আসন্ন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আয়োজনসহ দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও প্রশাসনিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























