বেনাপোল সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে জাহাঙ্গীর নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ২৭৬৫ বার পড়া হয়েছে
বেনাপোল সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে জাহাঙ্গীর নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। জানা গেছে তার বাড়ি কাগজপুকুর দক্ষিণপাড়া ও তার পিতার মৃত ইউনুস মোড়ল। বুধবার সকালে পাচভুলট বিওপি এলাকার ইছামতি নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে উদ্ধার করেন তারা।
২১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরসীদ আহমেদ জানান, কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি।মরদেহটির পরিচয়ও শনাক্ত করা হয়েছে। সকালে পাচভুলট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং সীমান্তের শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিলো। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে মরদেহটি এখানে আসলো এবং কিভাবে হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।
বেনাপোল প্রতিনিধি























