বিভিন্ন দাবিতে ময়মনসিংহ, নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন
- আপডেট সময় : ০৬:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে ময়মনসিংহ, নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাটে রেব ও পুলিশের সোর্সসহ নানা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করার অভিযোগে সুজিয়া আক্তার সুমী নামে এক নারীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিকেলে উপজেলার সোয়ারীকান্দা গ্রামে এ কর্মসূচি পালন করে স্থানীয়রা।
নড়াইলে সামাজিক বনায়নে উপকারীভোগীদের অধিকার খর্ব করার প্রতিবাদে ঘোড়াখালী ও রঘুনাথপুর বনায়ন সমিতির আয়োজনে মানববন্ধন হয়েছে। সকাল ১০টায় নড়াইল পৌর এলাকার ঘোড়াখালী এলাকায় নড়াইল-মাগুরা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে, ৫৪ ধারায় আটককৃত প্রবাসীদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ জেলা শাখা।সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়।এ সময় বক্তারা বলেন,৫৪ ধারায় আটককৃত ৩৩৮ প্রবাসীদের মুক্তির পাশাপাশি ৫৪ ধারা বাতিলের দাবীও জানান তারা।



























