বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুইভাই নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লক্ষীপুর এলাকার ইয়াছিন আলী ও সুমন মোল্লা । ইয়াছিন আলী জামিল উদ্দিনের ছেলে এবং সুমন মোল্লা মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে।পুলিশ জানায়, তিন শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই ইয়াছিন আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুমন মোল্লাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় রাহাত নামে একজনকে আটক করেছে পুলিশ।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।















