০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

ফেনীতে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

জাবেদ হোসাইন মামুন, , ফেনী
  • আপডেট সময় : ১২:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৫৮৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক।

বুধবার সকালে ফেনী শহরের জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদ ছাত্র-জনতার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে নীরবতা পালন করা হয়।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
শুরুতেই পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক মনিরা হক এর পর একে একে পুলিশ সুপার,ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ফেনীর জেলা পরিষদ প্রশাসক, সিভিল সার্জন, ফেনী সদর হাসপাতাল, ফায়ার সার্ভিস,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পরিবেশ অধিদপ্তর,ফেনী পিটিআইসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই শ্রদ্ধা নিবেদন করেছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেনীতে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ১২:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬