কুষ্টিয়ায় বিএনপি নেতার উপর দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণ।
- আপডেট সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫২৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়া খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজুর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।
(৫ আগস্ট) বুধবার রাত সাড়ে দশটার দিকে পৌরসভার থানাপাড়া এলাকার নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা প্রথমে বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পরে বাড়ির গেট শর্টগান দিয়ে ফাকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আহত বিএনপি নেতাকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানের তিনি চিকিৎসাধীন রয়েছেন ।
এবিষয়ে খোকসা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিসুজ্জামান স্বপন জানান, থানার প্রাচীরের সাথে বিএনপি নেতার রাজুর উপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন । এছাড়াও তিনি বলেন খোকসা উপজেলার আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে পুলিশ সুপারকে জানানোর পরেও তেমন কোন উন্নতি হচ্ছে না। এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, বিএনপি নেতা রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে মুখ বাধা অবস্থায় ছিলেন, হামলাকারীদের একজনকে আহত বিএনপি নেতা রাজু ধরে ফেললেও তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায় এসময় বাড়ি গেটে শর্টগান দিয়ে গুলি করে পালিয়ে যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং হামলাকারীদের ধরতে কাজ করছে পুলিশ।





















