ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
- আপডেট সময় : ১২:৪১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরীকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডি। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পার্টনারশিপ চূড়ান্ত হয়, যা বাংলাদেশের নিজস্ব ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে ফুডির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ফুডির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিওও শাহনেওয়াজ মান্নান, ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী দেশে অন্যতম অনুপ্রেরণামূলক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর আবেগ, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি গভীর ভালোবাসা ফুডির একটি গর্বিত দেশীয় ব্র্যান্ড হিসেবে নিজস্ব পরিচয়ের সাথে সরাসরি মিলে যায়। এই সামঞ্জস্যই তাঁকে ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আদর্শ করে তুলেছে।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন এবং সারা বাংলাদেশে ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন।
ফুডি এক্সপ্রেস লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ, যেটি সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে উঠেছে। দ্রুত ডেলিভারি, ভালো সেবা আর সাশ্রয়ী মূল্য নিয়ে ফুডি প্রতিদিন লাখো মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। আশা করা যায়, হামজা চৌধুরীর সাথের এই পার্টনারশিপ ফুডির সামনের যাত্রাকে আরও গতিশীল করবে এবং ব্র্যান্ডটিকে দেশের ঘরে ঘরে আরও বেশি পরিচিত করে তুলবে।


























