ফরিদপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে পুলিশ পরিদর্শক নিহত
- আপডেট সময় : ১২:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পুলিশ পরিদর্শক মোঃ আবির হোসেন (৫৫)। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় নিজ বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটে। এর আগে পুলিশ কর্মকর্তা আবীর হোসেন ইলেকট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে পুলিশ কর্মকর্তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে বৃহস্পতিবার তিনি ফরিদপুরের নিজ বাড়িতে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবীর হোসেনের চারতলা বাড়ির ছাদে বিদ্যুতের কাজ করার একপর্যায়ে ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তা আবির হোসেনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃ?ষ্ট হয়ে আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন বাড়ির চারতলার ছাদে বিদ্যুতের কাজ চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















