প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা আরিচা মহাসড়ক দুর্গন্ধ মুক্ত হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা আরিচা মহাসড়ক দুর্গন্ধ মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের ময়লা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, সাভার বাসি যেন ময়লা দুর্গন্ধের হাত থেকে রেহাই পায় এজন্য নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে এবং মহাসড়কে কেউ নতুন করে ময়লা ফেলালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি। পরে তিনি সাভারের আলমনগর এলাকায় আমিনবাজার রাজস্ব সাকেল (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এসময় ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।























