প্রতিকূলতা পেরিয়ে সাফল্যের পথে বিবি ফাতেমা মুক্তা
- আপডেট সময় : ০৪:২১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ডিজিটাল প্ল্যাটফর্ম, উদ্যোক্তা কার্যক্রম ও বিনোদন অঙ্গনের পরিচিত মুখ বিবি ফাতেমা মুক্তা। নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন এক অনন্য পরিচয়। উদ্যোক্তা হিসেবে তাঁর যাত্রা শুরু হয় ‘মাউমো বুটিক’ এর মাধ্যমে।
প্রায় সাত বছর সফলভাবে খুচরা ও পাইকারি পোশাক ব্যবসা পরিচালনার পর তিনি প্রতিষ্ঠা করেন ‘বিউটি অ্যান্ড ব্রেভ‘— একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ফ্যাশন, ত্বকের যত্ন, জীবনধারা ও সুস্থতা বিষয়ক বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হয়। একইসঙ্গে তিনি নিজের ব্র্যান্ডের পণ্য ‘ত্রিফলা‘ বাজারে আনেন।
এ প্রসঙ্গে বিবি ফাতেমা মুক্তা বলেন, ‘জীবনে অনেক বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমি সবসময় বিশ্বাস করেছি, আত্মবিশ্বাস, পরিশ্রম ও ধৈর্য থাকলে যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। আমি চাই নারীরা নিজেদের স্বপ্ন পূরণে সাহসী হয়ে এগিয়ে আসুক এবং কখনও হাল না ছাড়ুক।’

টিকটকে নাচ, ত্বকের যত্ন ও স্টাইলিং বিষয়ক ভিডিওর মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন মুক্তা। পাশাপাশি দেশের বিভিন্ন নৃত্য মঞ্চেও পারফর্ম করেছেন তিনি। উপস্থাপক হিসেবেও দর্শকমহলে পরিচিতি পান ডাংগুলি এন্টারটেইনমেন্ট ও ক্যান্ডিড শো-তে তাঁর ভাইরাল উপস্থিতির মাধ্যমে।
শুধু বিনোদন বা ব্যবসায় নয়, সামাজিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুক্তা। তিনি বাংলাদেশের ২০০-রও বেশি নারীকে বিনামূল্যে চাকরি পেতে সহায়তা করেছেন। এছাড়া তাঁর ‘বিউটি অ্যান্ড ব্রেভ’ ফেসবুক গ্রুপের মাধ্যমে অসংখ্য উদ্যোক্তাকে বিনামূল্যে নিজেদের ব্যবসা প্রচারের সুযোগ করে দিয়েছেন।
২০২৩ সালে চট্টগ্রামে ‘কুইন্স বাই বিউটি অ্যান্ড ব্রেভ’ স্যালনের যাত্রা শুরু করেন তিনি। পরে ২০২৫ সালে ঢাকায় এর সম্প্রসারণের পাশাপাশি চালু করেন ‘লেটস গ্রুম বাই বিউটি অ্যান্ড ব্রেভ’। একই বছরে তিনি চারটি টেলিভিশন নাটকেও অভিনয় করেন।

জীবনের নানা প্রতিকূলতা, সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক হওয়া ও ব্যক্তিগত হুমকির মতো ঘটনার মুখোমুখি হলেও থেমে যাননি মুক্তা। বরং নতুন উদ্যমে নিজেকে গড়ে তুলেছেন তিনি। বর্তমানে মানসিক সুস্থতা ও আত্মউন্নয়ন নিয়ে কাজ করছেন এবং ‘ল অব অ্যাট্রাকশন’ ও ‘রেইকি’ নিয়ে অধ্যয়ন করছেন।
উদ্যোক্তা, উপস্থাপক ও জনপরিচিত মুখ হিসেবে ফাতেমা বেগম মুক্তা আজ অনেক নারীর জন্য অনুপ্রেরণার নাম।



























