০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গার্মেন্ট কারখানা বন্ধ করা কিংবা উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে কেউ কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে পোশাকশিল্পকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। কিছু মহল রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলছে। এ অবস্থায় নতুন করে অস্থিরতা তৈরি করার কোনো সুযোগ নেই। কেউ কারখানা বন্ধ করার চেষ্টা করলে কিংবা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিকদের দাবি পূরণে মজুরি বোর্ড গঠন

সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাকশ্রমিকদের যেসব দাবি-দাওয়া ছিল, সেগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই বিষয়গুলো এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্ট বলে তিনি মনে করছেন।

মজুরি বোর্ডের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণের বিষয়টি সামনে আসবে।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডে হবে বলেও জানান তিনি।

কারখানা বন্ধের চেষ্টা করলে ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। তাই এ পরিস্থিতিতে কেউ পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করলে তা বরদাশত করা হবে না।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কিছু দুষ্কৃতিকারী কারখানায় হামলার চেষ্টা করতে পারে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদের অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য উৎপাদন কার্যক্রম ব্যাহত করা।

তিনি বলেন, গার্মেন্ট কারখানা বন্ধ করার উদ্দেশ্যে কেউ কোনো কর্মকাণ্ড চালালে কিংবা শ্রমিকদের উসকানি দিয়ে উৎপাদন বন্ধের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার পথ খোলা রয়েছে। তাই শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬