পঞ্চগড়ে বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৭৬০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে সারওয়ারদ্দী নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক।
সকালে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে পাতা কাটার সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত সারওয়ারদ্দী ওই গ্রামের আবু সামাদের ছেলে। আহতদের পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা পাতা কাটতে বাগানে যান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সারওয়ারদ্দীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সারওয়ারদ্দীর মারা যান।

















