নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টায় এ ঘটনায় বাড়িঘর ভাংচুরসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পরাজিত হলে আর্জেন্টিনার সমর্থক হাবিবের সাথে এক ব্রাজিল সমর্থকের ঝগড়া হয়। ওই সময় আরেক ব্রাজিল সমর্থক অপূর্ব ঝগড়া থামাতে ভূমিকা রাখে। ফাইনাল খেলায় আর্জেন্টিনা -স্পেনের সাথে পরাজিত হলে হাবিবকে দেখে কটুক্তি করে ব্রাজিল সমর্থকরা। ওই ঘটনার রেশ ধরে রাতে হাবিব সহ ৪০/৫০ জন পুরুষ – নারী দেশীয় অস্ত্র সহ অপূর্বদের বাড়ি সহ পাশের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে তারা। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীদের ধাওয়া দিলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
























