ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই টেকনাফে আগুনের সূত্রপাত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। এদিকে, মঙ্গলবার রাত ২টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ আগুনে কমপক্ষে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার রাতে টেকনাফের নীলা দক্ষিণ ফুলের ডেইল এলাকায় একটি বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ আগুনের চিৎকার শুনে বেরিয়ে দেখে দাউদাউ করে আগুন জ্বলছে। ঘর থেকে কিছু বের করার সুযোগ পাননি তারা। খোলা আকাশের নিচে মানবেতর জীবন পার করছেন ক্ষতিগ্রস্তরা। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জামিল জানান, খবর পাওয়ার পরপর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

























