দেশের বিভিন্ন জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
- আপডেট সময় : ০৭:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি খরচে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
জাতীয় আইনগত সহয়তা দিবস উপলক্ষে বরিশালে বণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়ো জজ আদালত প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। এসময় বক্তারা অসহায় ও দরিদ্র মানুষকে এ সেবা নিতে সচেতন হওয়ার আহ্বান জানান।
জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে রেলী, আলোচনা সভা ও আইনি সহায়তা মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য রেলী সার্কিট হাউস হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।


























