ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাখতে আশপাশের ৭ জেলায় চলছে কঠোর বিধিনিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ভয়াবহতা নিয়ন্ত্রণে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাখতে আশপাশের ৭ জেলায় চলছে কঠোর বিধিনিষেধ।
বন্ধ করে দেয়া হয়েছে দূরপাল্লার যান এবং ফেরি চলাচল। গতরাত ১২টার পর থেকে ঢাকার সাথে সারাদেশের রেল চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বহুমুখী ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ থেকে সব ধরনের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। এসব জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত কঠোর বিধি-নিষেধ মেনে চলতে হবে। সড়ক, নৌ ও রেলপথে সব ধরনের যান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল বিধি-নিষেধের বাইরে থাকবে। বিধিনিষেধ কার্যকরে মহাসড়কে তৎপরতা বাড়িয়েছে আইন-শৃংখলা বাহিনী।



























