ডিজেল সংকটে বোরো ক্ষেতে সেচ দিতে পারছে না মেহেরপুরে কৃষকরা
- আপডেট সময় : ০৩:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বোরো ধানে সেচের ভরা মৌসুমে প্রয়োজন ডিজেল। কৃষকদের অভিযোগ, চাহিদার তুলনায় অর্ধেক ডিজেল পাচ্ছেন কৃষিনির্ভর জেলা মেহেরপুরের চাষীরা। কিভাবে ফসল উৎপাদন করবেন আর ঘরে তুলবেন এ নিয়ে দুশ্চিন্তায় তারা। বলছেন, এ অবস্থা দীর্ঘমেয়াদী হলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে খাদ্যশস্য উৎপাদনে।
চলছে কৃষকদের ভরা মৌসূম। অথচ ট্রাকট্ররগুলো মাঠে নয়, দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে তেল পাম্পের সামনে। অপেক্ষা…তেলের। তেল পেলেই ঘুরবে ট্রাক্টরের চাকা। পারবে জমি চাষ করতে। তবে চালকদের অভিযোগ, দীর্ঘ লাইনে দাড়িয়েও চাহিদার তিন ভাগের একভাগ মিলছে তেল। এই সামান্য তেল দিয়ে সম্ভব হচ্ছে না কৃষকদের চাহিদামতো জমি চাষ করা।
সাত সকালে, যাদের দেখা মেলার কথা মাঠ-ক্ষেতে, ফসলে পরিচর্যায়। তাদেরই দেখা মিললো লম্বা-লাইনে তেলের সন্ধানে। এমন অবস্থা চলতে থাকলে মাঠের আবাদই বা করবেন কিভাবে ? চাহিদামতো তেল না পাওয়ায়, ঘরে ফসল তোলা ও জমি চাষ নিয়ে দুশ্চিঃন্তা ভর করেছে এ অঞ্চলের কৃষকদের মনে। বলছেন, এভাবে চলতে থাকলে প্রভাব পড়বে খাদ্য শস্য উৎপাদনে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা।
এদিকে তেল পাম্প মালিকরা বলছেন, আগের তুলনায় অর্ধেক তেল পাচ্ছেন তারা। তা কৃষকদের মাঝে সরবরাহ করতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। আর কৃষি কর্মকর্তার দাবি, কৃষির সাথে সম্পৃক্ত ম্যাশিনারিজ ও কৃষকদের চাহিদামতো তেল দেওয়ার চেষ্টা চলছে।
জ্বালানি সংকট দূর হবে- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।























