টেকনাফে অপহরণের পর তিনজনকে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। সকাল ১০টার দিকে টেকনাফের শীলখালী এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় জানা গেলেও বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, মঙ্গলবার সকালে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়েছিল।
এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে, তাদের খোঁজ চলছে। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থলেই রয়েছে। মরদেহ উদ্ধার পরবর্তী ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

























