ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছে।
সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর তিন বটতলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে এক নারী যাত্রীক নিয়ে ভ্যানটি বারোবাজার থেকে পিরোজপুর যাচ্ছিলো। পথে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক মহিদুল ইসলাম। পরে আহত অবস্থায় ভ্যানের যাত্রী তাসলিমা খাতুনকে হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যান তিনি। এদিকে এ ঘটনার প্রতিবাদে প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।



























