জামালপুরে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় পণ্য উদ্ধার
জামালপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৬১১ বার পড়া হয়েছে
জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিক পণ্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির আওতাধীন সীমান্ত পিলার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। এসব মদের আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।
এ ছাড়া বুধবার রাতে দাঁতভাঙ্গা বিওপির সদস্যরা ছটাকরাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০৯ পিস ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।
৩৫ বিজিবি জানায়, উদ্ধার করা পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।






















