জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১৭৬ বার পড়া হয়েছে
জাপানে গত দুই সপ্তাহে অস্বাভাবিক ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী একজন বৃদ্ধাও রয়েছেন। তাঁকে তাঁর বাড়ির বাইরে তিন মিটার উঁচু তুষার স্তূপের নিচে পাওয়া গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে বাসিন্দাদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। সেখানকার দুর্গম এলাকাগুলোয় এখনো প্রায় ৪ দশমিক ৫ মিটার তুষার জমে রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তুষারপাতজনিত দুর্ঘটনা ও মৃত্যু রোধে মন্ত্রীদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

























