০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

চ্যালেঞ্জিং চরিত্রে দর্শকের নজর কেড়েছেন শিরতাজ জেবিন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১৫১৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী শিরতাজ জেবিন। ইতোমধ্যেই নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কেড়েছেন। এবারের ঈদে প্রচারিত আলোচিত নাটক ‘মায়া পাখি’-তে ‘সুমাইয়া’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

নাটকে সুমাইয়া চরিত্রটি কিছুটা নেতিবাচক হলেও চ্যালেঞ্জিং এই ভূমিকায় অভিনয় করতে বেশ আগ্রহী ছিলেন জেবিন। তার ভাষ্য, যেসব চরিত্র অভিনয়ের মাধ্যমে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে এবং গল্পে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, সেসব চরিত্রে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

জাকারিয়া শৌখিন রচিত ও পরিচালিত ‘মায়া পাখি’ নাটকে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, জিয়াউল ফারুক অপূর্বএবং নাজনীন নাহার নিহা। নাটকের গল্পে একই প্রতিষ্ঠানে কর্মরত সুমাইয়া ও মায়ার মধ্যে বসের আস্থাভাজন হওয়ার এক নীরব প্রতিযোগিতা দেখা যায়। একপর্যায়ে মায়ার কাছে পিছিয়ে পড়লেও নিজের তীক্ষ্ণ বুদ্ধি ও কৌশল দিয়ে পরিস্থিতি নিজের পক্ষে আনার চেষ্টা করে সুমাইয়া। গল্পের শেষ পরিণতি জানতে হলে দেখতে হবে পুরো নাটকটি।

নাটকটি প্রসঙ্গে শিরতাজ জেবিন বলেন, অভিনয়ে আমার যাত্রা শুরু হয়েছিল শৌখিন ভাইয়ের হাত ধরেই। তারএক মুঠোপ্রেমনাটকের মাধ্যমে আমার অভিষেক ঘটে। পরেসুইট কিসনাটকে অভিনয় করে দর্শকের নজরে আসি। তাই শৌখিনভাইয়ের কোনো নাটকের প্রস্তাব পেলে গল্পটি মনোযোগ দিয়ে পড়ি এবং কাজ করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, মায়া পাখিমূলত করপোরেট জীবনের অন্ধকার দিক নিয়ে নির্মিত একটি গল্প। নাটকটি ইতোমধ্যেইদর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। আমার চরিত্রটিও আলোচনায় এসেছে। চরিত্রটি কিছুটা নেতিবাচক হলেও দর্শকদেরকাছ থেকে ভালোমন্দ মিলিয়ে যে প্রতিক্রিয়া পাচ্ছি, সেটিই একজন অভিনেত্রী হিসেবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চ্যালেঞ্জিং চরিত্রে দর্শকের নজর কেড়েছেন শিরতাজ জেবিন

আপডেট সময় : ০৪:০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬