চাঁপাইনবাবগঞ্জ চৌকা সীমান্তে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার রাতে ওই ২০ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। বর্তমানে বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতীয় অংশে অবস্থান করছেন।
সকালে বিজিবির ৫৯ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে আসতে বাধা দেয়। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নিয়েছেন।

























