চট্টগ্রামে ব্যাংকের আমানতের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আমানতের টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন।
সকালে বাংলাদেশ ব্যাংক-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকে জমা রাখা অর্থ উত্তোলন করতে না পেরে চরম সংকটে পড়েছেন। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন অনেক গ্রাহক। আন্দোলনকারীরা আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত, উত্তোলনের সীমাবদ্ধতা প্রত্যাহার এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবি জানান। এছাড়া গ্রাহকদের আস্থা ফেরাতে জরুরি পদক্ষেপ নিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানান তারা।

























