গোপালগঞ্জ, সাভার ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ, সাভার ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
গোপালগঞ্জে বাসের ধাক্কায় চয়ন খান নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। আল আরাফাত পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি মহাসড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে চালক চয়ন খান মারা যান।
সাভারে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার সময় সাভারের বলিয়ারপুরে রাস্তা পার হতে গেলে অগ্রদূত পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে আহত মোটর সাইকেল চালক সফিউল আলম তালুকদার সাকির মুত্যু হয়েছে।















