০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ক্যাশলেস বাংলাদেশ: ডিজিটাল পেমেন্ট যেখানে সুবিধা নয়, অপরিহার্যতা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৬২৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রা এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। গত এক দশকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং এবং বিভিন্ন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের বিস্তারে দেশের আর্থিক খাতে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। এর ফলে কোটি কোটি মানুষ প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় এসেছেন। তবু দৈনন্দিন লেনদেনের প্রধান মাধ্যম এখনো নগদ অর্থ।

তবে একটি সত্যিকারের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার অর্থ রাতারাতি নগদ অর্থের ব্যবহার বন্ধ করে দেওয়া নয়। বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে ডিজিটাল লেনদেন হবে মানুষের কাছে সবচেয়ে সহজ, নিরাপদ ও লাভজনক বিকল্প। যখন মানুষ নিজ থেকেই ডিজিটাল পেমেন্টকে অধিকতর সুবিধাজনক মনে করবে, তখনই ক্যাশলেস বাংলাদেশের ভিত্তি সত্যিকার অর্থে শক্তিশালী হবে।

ক্যাশলেস অর্থনীতি শুধুমাত্র লেনদেন সহজ করে না, বরং অর্থনৈতিক দক্ষতা ও স্বচ্ছতাও বাড়ায়। নগদ অর্থ ছাপানো, পরিবহন ও ব্যবস্থাপনার ব্যয় কমানোর পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সময় সাশ্রয় করে এবং পরিবেশের ওপর চাপও কমায়। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সরকারের দূরদর্শী নেতৃত্বে ১ জুলাই ২০২৬ থেকে দেশব্যাপী ‘বাংলা কিউআর’ (Bangla QR)-এর সম্প্রসারণ নিরবচ্ছিন্ন ও আন্তঃপরিচালনযোগ্য (interoperable) ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দিকে এক যুগান্তকারী পদক্ষেপ।

খুচরা টাকার ঝামেলা, চুরি, জাল নোট ও অর্থ হারানোর ঝুঁকি কমিয়ে এটি দৈনন্দিন লেনদেনে নতুন স্বাচ্ছন্দ্য আনে। একই সঙ্গে মোবাইল ওয়ালেট ও কিউআরভিত্তিক পেমেন্টের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও নিম্নআয়ের মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসার সুযোগ পাচ্ছেন। নগদহীন অর্থনীতি স্বচ্ছতা বৃদ্ধি করে এবং একই সঙ্গে নীরিক্ষাযোগ্য ডিজিটাল রেকর্ড তৈরির মাধ্যমে কর ফাঁকি, দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ড হ্রাস করে। বর্ধিত ডিজিটাল লেনদেন সার্বিক উৎপাদনশীলতা ও অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি করে, যা শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে।

সর্বজনীন গ্রহণযোগ্যতা ছাড়া ক্যাশলেস বাংলাদেশ গড়া সম্ভব নয়। শুধু প্রযুক্তি একা মানুষের অভ্যাসে পরিবর্তন আনতে পারে না। ডিজিটাল পেমেন্টের সুবিধা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সবার সামনে তুলে ধরতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সরকারি সংস্থাগুলোর যৌথ উদ্যোগে একটি দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণার প্রয়োজন। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি নানা সেবায় ‘বাংলা কিউআর’ পেমেন্টের মূল মাধ্যম হওয়া উচিত। ডিজিটাল মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা অত্যন্ত সহজ ও সাশ্রয়ী হতে হবে। একই সাথে ট্যাক্স, পানির বিল, গ্যাস বিল, পাসপোর্ট ফি, জমি রেজিস্ট্রি ও বাস-ট্রেন ভাড়ার ক্ষেত্রে বাংলা কিউআর চালু করে সরকারকে শুরুতে নেতৃত্ব দিতে হবে।

এতে ডিজিটাল পেমেন্ট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। এছাড়া ব্যাংকিং খাতে ক্যাশলেস লেনদেন এ গ্রাহকদের অভ্যস্ত করার জন্য একটি সহজ উপায় হতে পারে বড় অঙ্কের নগদ লেনদেনে খরচ কিছুটা বাড়িয়ে দেওয়া এবং বিপরীতে ডিজিটাল পেমেন্টে সুবিধা দেওয়া। যেমন— বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংক মিলে বড় অঙ্কের নগদ টাকা তোলা বা কাউন্টারে সরাসরি লেনদেনের ওপর সামান্য ফি কাটতে পারে। আর সেই টাকা দিয়ে ডিজিটাল লেনদেনকারীদের ক্যাশব্যাক, ছাড়, রিওয়ার্ড পয়েন্ট বা ফি মওকুফের সুবিধা দেওয়া যেতে পারে। এতে মানুষের ওপর বাড়তি কোনো চাপ না ফেলে স্বয়ংক্রিয়ভাবেই ডিজিটাল পেমেন্টের অভ্যাস তৈরি করা সম্ভব।

সামান্য মূল্যছাড়ও গ্রাহকের মন পরিবর্তন করতে পারে— যেমন একটি ডিম নগদে ১২ টাকায় না কিনে ডিজিটালি ১১ টাকায় কেনার সুযোগ থাকা। সব প্রতিষ্ঠানে সমান সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এখানে মূল সমন্বয়কের ভূমিকা পালন করতে পারে। বেশি পরিমাণে ডিজিটাল লেনদেন করা ক্ষুদ্র ও মাঝারি (SME) উদ্যোক্তাদের ট্যাক্স ছাড়, লাইসেন্স ফি হ্রাস বা সরকারি সুবিধার মাধ্যমে উৎসাহিত করা যেতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বয়ংক্রিয় মার্চেন্ট বিল বা লেনদেনের অর্থ নিষ্পত্তি করা বা দ্রুত হাতে পাওয়ার ব্যবস্থা করা। বাংলা কিউআর সহ অন্যান্য লেনদেনের টাকা তাৎক্ষণিক বা একই দিনে মার্চেন্টের অ্যাকাউন্টে জমা হলে ক্যাশলেস ব্যবস্থাপনায়  তাদের আস্থা বাড়বে। এছাড়া ডিজিটাল পেমেন্ট ছোট ও মাঝারী মাপের ব্যবসার হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনাকে অনেক সহজ করে দেয়। পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে বাংলা কিউআর ছড়িয়ে দেওয়া গেলে ভবিষ্যতে ডিজিটাল পেমেন্টের স্থায়ী অভ্যাস গড়ে উঠবে।

স্বীকৃতি প্রদানও এ ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। একটি জাতীয় ‘ডিজিটাল মার্চেন্ট’ সনদ প্রদান এবং ডিজিটাল অঙ্গনে সাফল্য অর্জনকারীদের পুরস্কৃত করা হলে তা সফলতার গল্পগুলো সবার সামনে নিয়ে আসবে এবং অন্য ব্যবসায়ীদেরও এতে যুক্ত হতে উৎসাহিত করবে। সর্বপরি, ব্যাংকগুলোর উচিত নগদহীন পেমেন্ট ব্যবস্থাকে একটি জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করা। বাংলা কিউআর অবকাঠামো তৈরি, মার্চেন্ট যুক্তকরণ, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং গ্রাহকদের প্রণোদনা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যাংকগুলোর সিএসআর (CSR) তহবিলের ৩০ থেকে ৫০ শতাংশ অর্থ বরাদ্দ দেওয়া যেতে পারে। এটি দীর্ঘমেয়াদে ডিজিটাল পেমেন্টের বিস্তার ও সর্বজনীন আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন ব্যক্তি-থেকে-ব্যক্তি অর্থ লেনদেনকে সহজ করেছে, তেমনি এখন সময় এসেছে দৈনন্দিন কেনাকাটা ও সেবার লেনদেনেও ডিজিটাল পেমেন্টকে স্বাভাবিক অভ্যাসে পরিণত করার। ডিজিটাল লেনদেনকে হতে হবে আরও সহজ, নিরাপদ, সাশ্রয়ী এবং সবার জন্য গ্রহণযোগ্য। সঠিক প্রণোদনা, শক্তিশালী ডিজিটাল অবকাঠামো এবং গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা তৈরি করা গেলে ডিজিটাল লেনদেন সুবিধার গণ্ডি পেরিয়ে মানুষের দৈনন্দিন প্রয়োজন হয়ে উঠবে। আর সেই পথ ধরেই বাংলাদেশ আরও অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও উৎপাদনশীল অর্থনীতির দিকে এগিয়ে যাবে।

লেখক : আমিন মোঃ মেহেদী হাসান (সিনিয়র ব্যাংকার)

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্যাশলেস বাংলাদেশ: ডিজিটাল পেমেন্ট যেখানে সুবিধা নয়, অপরিহার্যতা

আপডেট সময় : ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬