কুষ্টিয়ায় কাল থেকে শুরু বিশ্বকবির ১৬৫ তম জন্মজয়ন্তী উৎসব
- আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় আগামীকাল থেকে ৩ দিন ব্যাপী জাতীয়ভাবে শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উৎসব। এ উপলক্ষে কবিগুরুর স্মৃতিধ্যন্য শিলাইদহের ঠাকুর বাড়িতে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, কবিতা আবৃতিসহ নানা আনুষ্ঠানিকতার আয়োজনের চলছে প্রস্তুতি। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে ধোয়ামোছার কাজ।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইবোনা আমি বাইবোনা মোর খেয়া তরী এই ঘাটে সহ ২ হাজার ২৩২টি গানের অধিকাংশই কুষ্টিয়ার এই শিলাইদহে বসে লিখেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকেই গীতাঞ্জলী অনুবাদ করে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙ্গালী হিসেবে সাহিত্যে অর্জন করেছেন নোবেল পুরুস্কার।আগামী ২৫ বৈশাখ শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে শিলাইদহের কুঠিবাড়িতে নতুন রং, বাড়ীর আঙ্গিনায় বাগানকে আগাছা কেটে পরিস্কার-পরিচ্ছন্নের পাশাপাশি চলছে রবীন্দ্র মঞ্চে প্যান্ডেল নির্মাণ।
তিন দিনব্যাপী জাতীয়ভাবে রবি ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি। আর এমন সাজসজ্জা দেখে মুগ্ধ হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা।
বৈরি আবহাওয়া সহ দর্শনার্থীদের সকল সুযোগ সুবিধার বিষয় মাথায় রেখে জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতা তিনদিন ব্যাপী চলবে রবীন্দ্র কুঠিবাড়ি আঙ্গিনায় ১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উৎসব।


























