কুমিল্লা নাঙ্গলকোটে যুবদলের দুই নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৫:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পেশীশক্তি প্রদর্শন করে সংগঠনের সহযোদ্ধাকে অন্যায়ভাবে রক্তাক্ত করাসহ বিভিন্ন অনাচারে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন নাঙ্গলকোট উপজেলা ও পৌর যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন এবং নাঙ্গলকোট পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আহমদ। তাদের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশীশক্তি প্রদর্শন করে সংগঠনের সহযোদ্ধাকে অন্যায়ভাবে রক্তাক্ত করাসহ বিভিন্ন অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুল মমিন ও নুর আহমদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব স্ব পদে বহাল করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরে প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।


























