এক লেফটেন্যান্টকে মারধরের অভিযোগে এমপি হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
নৌবাহিনীর এক লেফটেন্যান্টকে মারধরের অভিযোগে ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনায় এরফান সেলিমকে প্রধান আসামি করে ধানমণ্ডি থানায় এই মামলা করা হয়।
রোববার সন্ধ্যার পর ধানমণ্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে। লেফটেন্যান্ট ওয়াসিক ঢাকায় বিএনএস হাজী মহসীন নৌবাহিনীঘাঁটিতে কর্মরত। মামলার বর্ণনায় জানা গেছে, রোববার সন্ধ্যায় বই কিনে স্ত্রীসহ মোটরবাইকে ফিরছিলেন লেফটেন্যান্ট ওয়াসিক। কলাবাগান ক্রসিংয়ের কাছে সংসদ সদস্য হাজী সেলিমের স্টিকার লাগানো একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থামিয়ে নিজের পরিচয় দেন ওয়াসিক। তার স্ত্রীর গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ ওয়াসিকের। ঘটনার সময় মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করেছে এক প্রত্যক্ষদর্শী। এরই মধ্যে ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

























