এইচপি দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
দ্বিতীয় ওয়ানডেতেও এইচপি দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৩০ রানের জয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেলো মুমিনুল-মুশফিকরা।
‘এ’ দলের দেয়া ৩২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ২৯২ রান তোলে এইচপি দল। টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় ‘এ’ দল। ১৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন মুমিনুল হক ও নাজমুল শান্ত। ৬৭ রানে শান্ত ফিরলেও সেঞ্চুরি তুলে মুমিনুল আউট হন ১২৮ রানে। পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৩ বলে ৬২ রান করেন মুশফিক। এতে ৭ উইকেটে ৩২২ রানের বড় পূঁজি পায় ‘এ’ দল। ৪ উইকেট নিয়েছেন রেজাউর রহমান। জবাবে ভাল শুরু পেয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি এইচপি দল। ইনিংসে সর্বোচ্চ ৮৮ রান করেন তানজিদ হাসান। ৭৭ রান আসে পারভেজ ইমনের ব্যাট থেকে। ২ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।


























