ঋণখেলাপী ও পাচারকারীদের সঙ্গে কোনো ধরনের সমঝোর সুযোগ নেই : অর্থমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
ব্যাংক থেকে নামে-বেনামে বিপুল ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই টাকা উদ্ধারে সরকার বিদেশে পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ঋণখেলাপী ও পাচারকারীদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই।
জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন। তিনি জানান, বিএনপির রাজনীতি ও অর্থনৈতিক কার্যক্রমে কারও সঙ্গে কোনো সমঝোতা করার সুযোগ নেই। বিগত দিনে বিএনপি যতবারই সরকারে এসেছে, আর্থিক শৃঙ্খলা এবং ম্যাক্রো স্ট্র্যাটেজি ও শেয়ারবাজার নিয়ে কোনো অভিযোগ ওঠেনি বলেও জানান অর্থমন্ত্রী।
























