উন্নয়ন অগ্রযাত্রায় বাধা বরদাশত করবে না সরকার
- আপডেট সময় : ০৫:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ২০৫০ বার পড়া হয়েছে
দেশের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরী করলে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ নয় জানিয়ে সরকার প্রধান বলেন, তাহলে বিএনপি-জামায়াতের অস্তিত্ব বিলীন হতো।
দুদিনের সফরের শেষ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাসভবন থেকে অনেকটা পথ হেঁটেই উপজেলা কমপ্লেক্স ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ঈদুল উল আজহার শুভেচ্ছা বিনিময়ে সরকারের উন্নয়ন ও বিএনপির দু:শাসনের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী ।
শেখ হাসিনা বলেন, দেশে মাটিতে খুঁটির জোর যাদের নেই, তারাই বিদেশীদের কাছে নালিশ করে।
গেল দেড় দশকে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে ধরেন সরকার প্রধান। বলেন, উন্নয়নের পথে বাঁধা বরদাশত করা হবে না।
বিএনপি জামায়াত জোট আবারো ক্ষমতায় এসে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা





















