ঈদের তৃতীয় দিনে পর্যটকে মুখর কুয়াকাটা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৯৪২ বার পড়া হয়েছে
ঈদের তৃতীয় দিনে হাজারো পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা।
গতকাল বিকাল থেকে সৈকতে পর্যটক সমাগম বাড়তে শুরু করে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার ঈদুল আযহায় খুব কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এতে হতাশা প্রকাশ করেছেন তারা। সৈকতে অবস্থানরত পর্যটকরা হৈইহুল্লোরে মেতেছেন। অনেকে সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উচ্ছাসে মেতেছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে মেতেছেন বালু খেলায়। সব মিলিয়ে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। আগত পর্যটকদের নিচ্ছিদ্র নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যরা তৎপর রয়েছে।


























