ঈদ যাত্রায় ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ঈদুল আজহা শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যাত্রার টিকিট। শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
রেলওয়ের সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। পর্যায়ক্রমে ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে। ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়ার সুযোগ নেই। একজন যাত্রী একসাথে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক যাত্রীর জন্য টিকিট কাটলে সহযাত্রীদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক।


























