০১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ইরানে সরকার উৎখাতে বিক্ষোভকারীদের অস্ত্র দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্যে বিক্ষোভকারীদের হাতে অস্ত্র তুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর টেড ক্রুজ। তার মতে, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার দায়িত্ব দেশটির জনগণেরই হওয়া উচিত। এ ক্ষেত্রে সরাসরি মার্কিন সেনা পাঠানোর পরিবর্তে বিক্ষোভকারী ও কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহায়তা করা উচিত বলে মত দিয়েছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন টেড ক্রুজ।

সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে যে আহ্বান জানিয়ে আসছেন, তা হলো ইরানের বিক্ষোভকারী ও সাধারণ জনগণকে অস্ত্র সরবরাহ করা।

ক্রুজের ভাষ্য, সশস্ত্র নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে শুধু পাথর হাতে দাঁড় করিয়ে রাখা ন্যায়সংগত নয়। তবে ইরানে সরকার পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন সেনাদের সরাসরি অংশ নেওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিক্ষোভকারীদের গোপনে অস্ত্র সরবরাহের কয়েকটি উদ্যোগ ব্যর্থ হয়েছে। তার এমন বক্তব্যের পরই নতুন করে অস্ত্র দেওয়ার আহ্বান জানালেন ক্রুজ।

ট্রাম্প জানিয়েছিলেন, কুর্দি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ইরানে ‘অনেক’ আগ্নেয়াস্ত্র পাঠিয়েছিল। কিন্তু তার ধারণা, সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো অস্ত্রগুলো নিজেদের ব্যবহারের জন্য রেখে দেয়। ফলে যাদের কাছে অস্ত্র পৌঁছানোর কথা ছিল, তাদের কাছে তা না পৌঁছানোয় তিনি ওই গোষ্ঠীগুলোর প্রতি হতাশা প্রকাশ করেন।

এদিকে ইরানে সামরিক অভিযানের পেছনে দেশটির বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যও আংশিকভাবে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় ট্রাম্প ইরানের জনগণকে নিজেদের সরকার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এর আগে বলেছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান ইরানের জনগণকে নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার সুযোগ তৈরি করবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরানে সরকার উৎখাতে বিক্ষোভকারীদের অস্ত্র দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

আপডেট সময় : ১২:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬