আওয়ামীলীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল
- আপডেট সময় : ১২:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গেল পরশুদিন পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে প্রেস কনফারেন্সের চেষ্টা করেছেন। এর প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে। সে ধরনের প্রতিবাদ এর আগে কোন সরকার জানাতে পারেনি বলে মন্তব্য করেছেন
মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষযক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার চালিয়েছে। তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপি’র যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই।
অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

























