০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শেরপুরের গারো পাহাড়ের পরিবেশ,জীববৈচিত্র্য ও সংরক্ষিত বনভূমি রক্ষায় পদযাত্রা,মানববন্ধন

মহিউদ্দিন সোহেল- শেরপুর
  • আপডেট সময় : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৬৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে গারো পাহাড়ের পরিবেশ, জীববৈচিত্র্য ও সংরক্ষিত বনভূমি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদযাত্রা,মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জেলার শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা পাহাড়ে এক্সপ্লোর গারো হিলস শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফেসবুক ভিত্তিক গ্রুপ বিউটি অব ঝিনাইগাতী আয়োজনে ও শেরপুর সাইক্লিস্ট গ্রুপের সহযোগিতায় দুপুরে মেঘদল বাজার এলাকার মেঘদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হয় সেচ্ছাসেবীরা।

পরে সেখান থেকে পদযাত্রার মাধ্যমে হাড়িয়াকোনা পাহাড়ে যান। এ সময় তারা গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বনভূমি সুরক্ষায় জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচার করেন।

আয়োজক কমিটির আহ্বায়ক ব্যারিস্টার শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সময় শেরপুরের মাদার তেরেসাখ্যাত সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর জেলাভিত্তিক তথ্য ও সেবা প্লাটফর্ম প্রিয় শেরপুরের প্রতিষ্ঠাতা প্রভাষক মহিউদ্দিন সোহেল, শেরপুর রানার কমিউনিটির প্রতিষ্ঠাতা আয়রনম্যান আল-আমিন সেলিম, পারভেজ মোশাররফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, গারো পাহাড়ে পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, নির্বিচারে গাছ নিধন, বনভূমি দখল, মাদক পাচার, আগুন লাগানো, ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করতে হবে। অন্যথায় আমাদের কর্মসূচি চলতে থাকবে, প্রয়োজনে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

তারা আরোও বলেন, “মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে হাতির প্রাকৃতিক বিচরণ পথ ও আবাসস্থল সংরক্ষণ, বন উজাড় বন্ধ, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এইসব কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সাংসদের হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে পরিবেশ প্রেমী তরুণ-তরুণী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরের গারো পাহাড়ের পরিবেশ,জীববৈচিত্র্য ও সংরক্ষিত বনভূমি রক্ষায় পদযাত্রা,মানববন্ধন

আপডেট সময় : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬