গাইবান্ধায় ভাঙ্গন পতিরোধে জিওব্যাগ ডাম্পিং এর উদ্ধোধন করেন ডেপুটি স্পীকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৭২০ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুন্সিহাট নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও ভাঙ্গন পতিরোধে জিওব্যাগ ডাম্পিং এর উদ্ধোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
এছাড়াও সাঘাটা ভরতখালী ইউনিয়নের পরিষদ চত্তরে বন্যা ক্ষতিগ্রন্থ ২৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় ডেপুটি স্পীকার বলেন প্রধানমন্ত্রী নির্দেশ বাংলাদেশের একটা লোক না খেয়ে থাকবে না’ এসময় উপস্থিত ছিলেন সঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বহী অফিসার মহিউদ্দীন জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান শামসুল আজাদ শীতল সহ আরো আনেকে।



























