সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জের নিমগাছি মৎস্য প্রজনন কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা ছদরুল হোসেন মন্ডল নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ-ভূইয়াগাঁতী আঞ্চলিক সড়কের মধ্যবর্তী সরাইচন্ডিতে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল যোগে তিনি অফিসে ফিরছিলেন। পথে গাছের সাথে আকস্মিক ধাক্কা খেয়ে রাস্তা পাশের পড়ে যান। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান দেখতে পেয়ে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।



























