সারাদেশে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৮৫০ বার পড়া হয়েছে
ভারতে অন্ধ্র প্রদেশ-উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে সারাদেশে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।কোথাও কোথাও ভারী বর্ষণের আভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুপচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।এতে সন্ধ্যায় ৬টা নাগাদ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে।তবে সোমবার নাগাদ বৃষ্টির এ প্রবণতা ক্রমান্বয়ে কমবে।



























