০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১৫৩২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কুখ্যাত গ্যাংস্টার নাসিম দুররানি। তিনি আন্তর্জাতিক অপরাধচক্র ডি-কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে নাসিম নিহত হন। ৩৭ বছর বয়সী এই গ্যাংস্টার ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিলেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

পুলিশের অভিযোগ, গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় সামির নামে এক যুবককে গুলি করে হত্যা করেন নাসিম। এ সময় তাকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়া হয়।

২৬ বছর বয়সী সামিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুস্তাফাবাদের বাসিন্দা ছিলেন।

পুলিশের ধারণা, নাসিম দুররানি ও হারুন সাইফির গ্যাংয়ের দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

ছোটা রাজনকে হত্যার দায়িত্ব দেওয়ার অভিযোগ

অপরাধজগতে নাসিমের প্রভাব ছিল দীর্ঘদিনের। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ রয়েছে, ২০১৬ সালে কারাবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার দায়িত্ব নাসিমকে দিয়েছিলেন ছোটা শাকিল। এ ছাড়া পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার মামলাতেও একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ ২০টির বেশি ফৌজদারি মামলা ছিল নাসিমের বিরুদ্ধে।

দুই গ্যাংয়ের বিরোধে একাধিক হত্যাকাণ্ড

পুলিশের তথ্য অনুযায়ী, নাসিমের বাড়ি উত্তর প্রদেশের বুলন্দশহরে। তাকে ধরিয়ে দিতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

উত্তর-পূর্ব দিল্লিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার সঙ্গে রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডনের’ গোষ্ঠীর বিরোধ চলছিল।

পুলিশ সূত্রের দাবি, এলাকার নিয়ন্ত্রণ, জুয়া, মাদক কারবার ও চাঁদাবাজি নিয়ে দুই অপরাধী চক্রের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছিল।

এরই ধারাবাহিকতায় গত ২৬ মে হারুন সাইফির মামা রাজা মেওয়াতিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নাসিমকে প্রধান শুটার হিসেবে শনাক্ত করেছিল পুলিশ।

এর প্রায় তিন সপ্তাহ পর, ১৫ জুন নাসিমের ঘনিষ্ঠ সহযোগী ও কথিত অর্থ জোগানদাতা রাশিদ ওরফে ‘পানিওয়ালা’ খুন হন। ওই হত্যাকাণ্ডে হারুন সাইফি ও তার গ্যাংয়ের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট সময় : ০৩:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬