১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শ্রমিকদের অস্থিরতার পেছনে কিছু শিল্প মালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলাবিরোধী তৎপরতা ও ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িত কারখানার মালিক ও শ্রমিকদের চিহ্নিত করার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেন শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে জড়িত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের মালিকানাধীন কিছু গার্মেন্টস কারখানা থেকে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

কারখানা বন্ধের তালিকা দেবে বিজিএমইএ ও বিকেএমইএ

সালাহউদ্দিন আহমদ বলেন, যেসব কারখানা বন্ধ করা হয়েছে এবং পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, সেসব কারখানার মালিক ও সংশ্লিষ্ট শ্রমিকদের নামের তালিকা সরকারকে দেবে বিজিএমইএ ও বিকেএমইএ।

তবে সরকার কোনো পোশাক কারখানা বন্ধ করতে চায় না বলে স্পষ্ট করেন তিনি। বরং শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখাই সরকারের লক্ষ্য।

দুই-এক দিনের মধ্যে বসবে মজুরি বোর্ড

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ জন্য গঠিত মজুরি বোর্ড সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করবে। আগামী দুই-এক দিনের মধ্যেই বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে।

তিনি জানান, মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির নাম দিতে শ্রমিক নেতাদের কিছুটা দেরি হয়েছে। এ কারণে বিষয়টি দ্রুত এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া সোমবার বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, শ্রমিকদের স্বার্থ যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয়। পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের সমস্যাগুলো অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে। বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেই ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই।

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর নিয়ে নানা ধরনের আলোচনা ও হাইপ তৈরি করা হচ্ছে। তবে সরকার শুধু শেখ হাসিনাকে নয়, ভারতে অবস্থানরত পলাতক সবাইকে দেশে ফেরত চায়।

তিনি বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে বিজয় দিবস ঘিরে সরকারের নানা কর্মসূচি থাকবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্রমিকদের অস্থিরতার পেছনে কিছু শিল্প মালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬