০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কি না যাচাই করছে পিবিআই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) কি না, তা যাচাই করে দেখছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তুরাগ নদীর কাছের ওই এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পিবিআই সূত্র জানায়, তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির মালিকানা ও পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। এটি তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল কি না, তা নিশ্চিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মামলার তদন্ত করছে নৌ পুলিশ, ছায়া তদন্তে পিবিআই

পিবিআই জানিয়েছে, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরিকে ঘিরে করা মামলাটির মূল তদন্ত করছে নৌ পুলিশ। তবে ঘটনাটি গুরুত্ব বিবেচনায় পিবিআই সদর দপ্তর ছায়া তদন্ত পরিচালনা করছে। পাশাপাশি মূল তদন্তকারী সংস্থা নৌ পুলিশকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

ছায়া তদন্তে এখন পর্যন্ত যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে, সেগুলো পরবর্তী সময়ে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। মোটরসাইকেল উদ্ধারের ঘটনাটিও তদন্তের অংশ হিসেবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

যেভাবে নিখোঁজ হয়েছিলেন তাহসিফ

এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ

তাহসিফের বাবা জানিয়েছেন, ২৭ অক্টোবর সারাদিন পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছিলেন তার ছেলে। এ সময় তাকে হাসিখুশি দেখা গেছে। তবে সন্ধ্যার পর দ্বীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর আর বাসায় ফেরেননি তিনি।

এদিকে তাহসিফের মৃত্যুর আগে তার গতিবিধি নিয়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে তাহসিফকে বন্ধু দ্বীপের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। পরে দুজনকে আলাদা মোটরসাইকেলে বাসা থেকে বের হতে দেখা যায়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় এরই মধ্যে নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে। এর মধ্যে টঙ্গীর মাজার বস্তি থেকে মোটরসাইকেল উদ্ধারের ঘটনা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। তবে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা এখনো নিশ্চিত করেনি পিবিআই।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কি না যাচাই করছে পিবিআই

আপডেট সময় : ১২:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬