০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তিস্তার পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

খাইরুল ইসলাম, লালমনিরহাট
  • আপডেট সময় : ০৪:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজানের ঢল ও টানা দুই দিনের ভারি বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ছে। এতে নদীতীরবর্তী চর ও নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে রোপা আমন ধান তলিয়ে যাওয়ার পাশাপাশি গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহ

শনিবার সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ১৮ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। ওই পয়েন্টে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার।

তবে দুপুর ১২টার দিকে তিস্তার পানি কিছুটা কমে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এতে ব্যারাজ পয়েন্টে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাটির নিম্নাঞ্চলে পানি প্রবেশ অব্যাহত রয়েছে।

তলিয়ে যাচ্ছে রোপা আমন

পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী চর ও নিচু এলাকার কিছু অংশে পানি ঢুকছে। এরই মধ্যে এসব এলাকার রোপা আমন ধানের জমি তলিয়ে যেতে শুরু করেছে।

পানি আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় নদীপাড়ের অনেকে গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ পানি বাড়লে কৃষি ও বসতবাড়িতে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে।

পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ড

তিস্তা ব্যারাজের পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে ব্যারাজ পয়েন্টে পানি বাড়লেও দুপুরের পর তা কমতে শুরু করতে পারে। তবে ভাটির নিম্নাঞ্চলে পানি প্রবেশ অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, উজানের পানি ও বৃষ্টিপাতের কারণে তিস্তায় পানি বেড়েছে। দুপুরের দিকে ব্যারাজ পয়েন্টে পানি কিছুটা কমতে পারে। তবে পানি আরও বাড়লে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তিস্তা নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিস্তার পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

আপডেট সময় : ০৪:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬