০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

বাড়তে পারে সর্বোচ্চ ১০০% বেতন

৩ সেপ্টেম্বরের মধ্যে আসছে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৮৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম বেতনকাঠামো (পে-স্কেল) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এটি উপস্থাপন করা হতে পারে। অনুমোদন মিললে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নতুন পে-স্কেলের খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি। প্রজ্ঞাপন প্রকাশের আগ পর্যন্ত প্রস্তাবিত কাঠামোকেই চূড়ান্ত বলা যাবে না।

এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি ঘোষণা করা হবে।

সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা, সর্বনিম্ন ২০ হাজার

নতুন বেতন কাঠামো নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ গ্রেডে মূল বেতন হতে পারে ১ লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেডে ২০ হাজার টাকা।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী—

  • ১ম গ্রেড: ১ লাখ ৬০ হাজার টাকা (নির্ধারিত)
  • ২য় গ্রেড: ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা
  • ৩য় গ্রেড: ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা
  • ৪র্থ গ্রেড: ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা
  • ৫ম গ্রেড: ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা
  • ৬ষ্ঠ গ্রেড: ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা
  • ৭ম গ্রেড: ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা
  • ৮ম গ্রেড: ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা
  • ৯ম গ্রেড: ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা
  • ১০ম গ্রেড: ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা

এ ছাড়া ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন ২০ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব রয়েছে।

দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এর আগে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে।

নবম জাতীয় বেতন কমিশনও বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

সরকার চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় জানিয়েছিল, ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রায় এক যুগ পর সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে এই পরিবর্তন আসতে যাচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাড়তে পারে সর্বোচ্চ ১০০% বেতন

৩ সেপ্টেম্বরের মধ্যে আসছে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন

আপডেট সময় : ০১:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬