দেশে প্রথমবারের মতো ‘হেলথ এডিশান’ এয়ার কন্ডিশনার এনেছে টিসিএল
- আপডেট সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশের অন্যতম ইলেকট্রনিক্স রিটেইল চেইন Sony Rangs-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড টিসিএলের প্রিমিয়াম ‘হেলথ এডিশন’ এয়ার কন্ডিশনার। এর মাধ্যমে গ্রাহকরা এখন Sony Rangs-এর মাধ্যমে টিসিএলের অত্যাধুনিক ও স্বাস্থ্যকেন্দ্রিক এয়ার কন্ডিশনার সিরিজটি ক্রয় করতে পারবেন।
শহরের বিষাক্ত বায়ুদূষণ এখন শহুরে জীবনের নিত্যসঙ্গী। এর ক্ষতিকর প্রভাব ফুসফুস ও শ্বাসতন্ত্রের ওপরও পড়ছে। তাই বাইরে থেকে ঘরে ফিরেও প্রশ্ন থাকে, ঘরের বাতাস কতটা স্বাস্থ্যকর? শুধু এসি দিয়ে তাপমাত্রা কমালেই যথেষ্ট নয়; বন্ধ ঘরে ধূলিকণা ও অতিরিক্ত আর্দ্রতা অস্বস্তির কারণ হতে পারে। তাই আধুনিক এসিতে শীতলতার পাশাপাশি বাতাসের গুণমান ও আর্দ্রতা নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ।
এই চাহিদাকে সামনে রেখে ডিএক্স গ্রুপ বাংলাদেশের বাজারে এনেছে টিসিএলের ‘প্রিমিয়াম হেলথ এডিশন এসি’। এই সিরিজের প্রধান আকর্ষণ হলো এর ছয় স্তরের স্বাস্থ্য সুরক্ষা ফিল্টার ব্যবস্থা, যা বিভিন্ন ধাপে বাতাসকে পরিশোধিত করে ঘরের মধ্যে সতেজ ও স্বাস্থ্যকর বাতাস সরবরাহ করতে পারে। বায়ুদূষণের বিরূপ প্রভাব কেবল শ্বাসতন্ত্রে নয়, ত্বকেও পড়ে। এই বিষয়টি বিবেচনায় টিসিএলের হেলথ এডিশন এসিতে ব্যবহার করা হয়েছে ভিটামিন-সি প্রযুক্তি, যা শীতলতার পাশাপাশি বাতাসে সতেজতার অনুভূতি এনে দেয়।
অন্যদিকে, বাংলাদেশের আবহাওয়ায় আর্দ্রতা একটি বড় অনুষঙ্গ। অনেক সময় এসি চলা সত্ত্বেও ঘরে ভেজা ভাব ও অস্বস্তি থেকে যায়। এই এসির বুদ্ধিমান আর্দ্রতা নিয়ন্ত্রণ প্রযুক্তি ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে সহায়তা করে আরও আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারে। দীর্ঘদিন ব্যবহারে এসির ভেতরে ধুলা ও দুর্গন্ধ জমার প্রবণতা দূর করতে এতে যুক্ত হয়েছে স্বয়ংক্রিয় অভ্যন্তরীণ পরিষ্কার ব্যবস্থা। কয়েলকে জমাট বাঁধানো, বরফমুক্ত করা এবং শুকিয়ে নেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে এটি এসির অভ্যন্তরীণ অংশকে শুষ্ক ও পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে।
এসব সুবিধার পাশাপাশি টিসিএল হেলথ এডিশন এসিতে রয়েছে ডিসি ফুল ইনভার্টার প্রযুক্তি, যা সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। সেই সঙ্গে ওয়াই-ফাই কানেক্টিভিটি, স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ সুবিধা, চারদিকে বাতাস প্রবাহের প্রযুক্তি এবং বিল্ট-ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার—এসব ফিচার আধুনিক জীবনযাত্রার সঙ্গে আরও উপযোগী করে তুলেছে এসিটিকে।
উদ্বোধনী অনুষ্ঠানে সনি র্যাংগস এর পক্ষে উপস্থিত ছিলেন’ চিফ ফাইনান্স অফিসার মুস্তফা ওয়াকি চৌধুরী, সিনিয়র জি এম জানে আলম, জিএম হেড অব রিটেইল কে এম মুসাদ্দেক উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাগণ।
টিসিএল এর একমাত্র পরিবেশক ডিএক্স গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন’ চিফ ম্যানুফাকচারিং অ্যান্ড প্রোডাক্ট অফিসার আরিফুর রহমান, হেড অব সেলস মাহমুদুল আলম, এডভাইজর মার্কেটিং ও ডিজিটাল ক্লাস্টার মুনতাসির আহমেদ, হেড অব অল্টারনেটিভ চ্যানেল আলাল উদ্দিন রুমেল সহ অন্যান্য কর্মকর্তাগণ।
১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, ৫ বছরের পার্টস ওয়ারেন্টি এবং ২ বছরের ফ্রি হোম সার্ভিস সুবিধাসহ টিসিএল হেলথ এডিশন এসির ১ টন, ১.৫ টন ও ২ টন মডেল এখন Sony Rangs-সহ সারাদেশের টিসিএল-ডিএক্স অনুমোদিত ইলেকট্রনিক্স শপে পাওয়া যাবে।
উদ্বোধন উপলক্ষে আগামী সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত টিসিএল এর এসি কিনলেই থাকবে টিসিএল ৭৫ইঞ্চি টিভি, ওয়াশিং মেশিন সহ লক্ষাধিক টাকার পুরস্কার জেতার সুযোগ।


























