০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া পর্যটক রুকাইয়ার লাশ উদ্ধার

মো: সুমন সুনামগঞ্জ
  • আপডেট সময় : ১২:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৭১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: সুমন সুনামগঞ্জ

সুনামগঞ্জের বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া রুকাইয়া নুর (১০) নামে এক শিশুর মৃতদেহ প্রায় ৪০ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ভোর ৫টার দিকে বৌলাই নদীর পিরোজপুর গ্রামের পাশ থেকে তার মরদেহ ভেসে ওঠে।

নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।

স্থানীয়রা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) বিকেল আনুমানিক ২ টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে যাওয়ার পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় চলন্ত হাউসবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় রুকাইয়া নুর।

জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটার উদ্দেশ্যে রওনা দেন। পথে বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় হঠাৎ নদীতে পড়ে যায় শিশুটি। এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

খবর পেয়ে শুক্রবার বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধারঅভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান,আজ ভোর ৫টার দিকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া পর্যটক রুকাইয়ার লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬