অধ্যক্ষ আব্দুল হাই আল হাদীকে সংবর্ধনা দিল বিএনসিসি
- আপডেট সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ও সি কোম্পানি, ৫ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্টের কোম্পানি কমান্ডার এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ২/লেফটেন্যান্ট প্রফেসর মো. আব্দুল হাই আল হাদীকে অধ্যক্ষ পদে পদায়ন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত বিএনসিসি ক্যাডেটদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
সোমবার (১৭ আগস্ট) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজের বিএনসিসি প্লাটুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর। এ সময় বক্তব্য দেন অধ্যক্ষ পদে পদায়নপ্রাপ্ত প্রফেসর মো. আব্দুল হাই আল হাদী, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের, বিএনসিসি প্লাটুন কমান্ডার মো. মোস্তাফিজুর রহমান, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার ও সাংবাদিক ফজলে এলাহী মাকাম, মোহাম্মদ ইউনুসসহ অন্যরা।
বক্তারা বলেন, ‘জ্ঞান, শৃঙ্খলা ও সেবা’—এই মূলনীতিতে বিশ্বাসী বিএনসিসি ক্যাডেটদের দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলা এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষার পাশাপাশি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সরকারি জাহিদা শফির মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন হওয়ায় প্রফেসর মো. আব্দুল হাই আল হাদীকে বিএনসিসি আশেক মাহমুদ কলেজ প্লাটুনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পরে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।





















