ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠিত
- আপডেট সময় : ০১:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৬৩০ বার পড়া হয়েছে
ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট ) রাতে ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ দুটি কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট এবং উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে ১৭ সদস্য বিশিষ্ট।
শনিবার (১৫ আগস্ট) সকালে নব ঘোষিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষেদের প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২০২৬-২৮ সময়কালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর সভাপতি হয়েছেন মির্জা মো. আরিফুর রহমান এবং মহাসচিব হয়েছেন মো. ওয়াহিদ মিয়া। অন্যান্য সদস্যরা হলেন, মো. সাইফুজ্জামান চৌধুরী, নবীকুল ইসলাম খন্দকার ও আ ফ ম আনোয়ার হোসেন খান ( সহ-সভাপতি), কাজী মঈন উদ্দিন ও মো. নাজমুল হক (যুগ্ম মহাসচিব), মেহেদি হাসান চৌধুরী (কোষাধ্যক্ষ), গোলাম মোস্তবা তানু (সাংগঠনিক সম্পাদক), মু. সাইফুল হক শাফিন (প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক), মো. নুরুল ইসলাম (কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক), খোন্দকার সোয়েব ওয়ালেস (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), রাজিবুল হাসান খান ( প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক), মনোয়ার শিকদার (শিক্ষা উন্নয়ন বিষয়ক সম্পাদক), চিন্ময় কর (সাংস্কৃতিক সম্পাদক), নাইমুল হক জোয়ারদার (তথ্যপ্রযুক্তি সম্পাদক), সৈয়দ সোহেল রেজা (আইন বিষয়ক সম্পাদক), নাসির আহমেদ (স্বাস্থ্য-সহায়তা বিষয়ক সম্পাদক), হাসান মোহাম্মাদ তিতু (দপ্তর সম্পাদক), মো. নিয়ামত উল্লাহ (সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক), মনোয়ার হোসেন (আপ্যায়ন সম্পাদক) ও বেনজীর আহমেদ তাবরীজ (ক্রীড়া সম্পাদক।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, প্রবীর কান্তি বালা, মো. মনিরুজ্জামান, নাসিরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. আনিছুজ্জামান রানা, মো. সিদ্দিকুর রহমান, মো. মাসুদুর রহমান, এস এম ইসতিয়াব ও মো. মাশরুর রহমান।
১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, মীর নাসির হোসেন, মো. শহীদুল হাসান, কাজী দীন মোহাম্মাদ, কাজী নুরুল করিম দিলু, আব্দুত তাওয়াব, আবু সায়ের, এ কে এম আরিফুর রহমান লিচু, মো. মোস্তাফিজুর রহমান শামিম, আওলাদ হোসেন বাবর, এম ইদ্রিস আলী, শামসুল আলম বাবু, মিজানুর রহমান, জাফর আহমেদ সিদ্দিকী মিলন, জাহাঙ্গীর চৌধুরী টিটু, শামসুল আলম টুকু, মো. জাহাঙ্গীর মিয়া ও আফজাল হোসেন খান পলাশ।























