জামালপুরে জলাবদ্ধতায় নষ্ট ৩০০ মিটার রাস্তা মেরামত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জামালপুর শহরের চন্দ্রা ঘুন্টি থেকে স্টেডিয়াম পর্যন্ত জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ মিটার রাস্তা মেরামত করেছে ৩৫ বিজিবি।
সোমবার (১০ আগস্ট) সকালে ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি মেরামত কাজের উদ্বোধন করেন। এ সময় পৌরসভার ড্রেজার দিয়ে রাস্তার খানাখন্দ ভরাটসহ চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
রাস্তা মেরামতের ফলে চন্দ্রা, হাট চন্দ্রা, পলাশতলা, মিয়াবাড়িসহ মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জগামী যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
৩৫ বিজিবির অধিনায়ক জানান, বিজিবি ও পৌরসভার যৌথ উদ্যোগে মানুষের চলাচল সহজ করতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।






















